১২ই সেপ্টেম্বর, ২০১৬ ইং, সোমবার ২৮শে ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


মদের লোভে ধর্ষকের কাছে শিশুকন্যাকে বিক্রি করল মা!


Amaderbrahmanbaria.com : - ০৯.০৯.২০১৬

অনলাইন ডেস্ক : মাত্র ১০৪ টাকা ও এক বতল মদের লোভে ধর্ষকের কাছে নিজের ১০ বছরের মেয়ে শিশুকে বিক্রি করে দিল রাশিয়ার খাবারস্ক অঞ্চলের এক মহিলা। তাও আবার এক প্রেমিক ধর্ষকের কাছে।

সূত্রে জানা গেছে, ১০০ রুবল ( ভারতীয় মুদ্রায় ১০৪ টাকা ) এবং ভদকার লোভে এই কাণ্ড ঘটায় সে। ২৩ বছরের ধর্ষক শিশুটিকে পেয়ে নৃশংসভাবে ধর্ষণ করে। শুধু তাই নয়! শিশুটিকে যখন ধর্ষণ করা হচ্ছিল, তখন শিশুটির মা সামনে থেকে পুরো বিষয়টি দেখেছে।

ঘটনার পর এক পথচারী রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হলে ধর্ষণের প্রমাণও পাওয়া যায়। বর্তমানে খুবই আতঙ্কের মধ্যে রয়েছে শিশুটি।

এই ঘটনার পরে সেই মহিলা শিশুটিকে হাসপাতালে দেখতে আসলে আতঙ্কগ্রস্ত ছোট মেয়েটি মা’র সঙ্গে দেখা করতে অস্বীকার করে।

এদিকে ধর্ষককে পুলিশ গ্রেফতার করলে সে জানায়, শিশুটির মা’কে রীতিমতো টাকা দিয়েছে সে। আর সেই জন্য শিশুটির সঙ্গে যা ইচ্ছে করার অধিকার রাখে সে।

অন্যদিকে শিশুটির মা গ্রেফতারের ঘটনা জানতে পেরে পুলিশের হাত থেকে বাঁচতে নিজের গ্রামে পালিয়েছে। সূত্র: সংবাদ প্রতিদিন





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close