‘ধর্মঘটের সাথে শাজাহান খানের সম্পর্ক নেই’
---
নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পরিবহন শ্রমিকদের ধর্মঘটের সাথে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের কোনো সম্পর্ক নেই।
শুক্রবার দুপুরে তেজগাঁও আদর্শ হাইস্কুলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ তিনি কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি একজন শ্রমিক নেতা। নৌ-পরিবহন শ্রমিকদের নেতা হওয়ার কারণে তার বাসায় বৈঠক হতেই পারে। তবে ধর্মঘটের ডাক দেয়ার সিদ্ধান্তের সাথে তার কোনো সম্পর্ক নেই।’
পরিবহন শ্রমিকরা গত মঙ্গলবার ও বুধবার দেশব্যাপী কর্মবিরতি পালন করে। মন্ত্রী শাজাহানের খানের সঙ্গে এ ধর্মঘটের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তবে বুধবার দুপুরে মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে শাজাহান খানের বৈঠকের পরই পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত আসে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ধর্মঘটের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। বরং তার নির্দেশেই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’
‘বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সার-বীজ দেবে সরকার’
মহাসমাবেশের অনুমতি পেল না হেফাজত
রোহিঙ্গা সংকট নিরসনে চীন-রাশিয়া ইতিবাচক সাড়া দেবে : কাদের
আস্থা হারিয়ে এরশাদের জোট ছাড়ল ২১টি দল


‘নোবেলের জন্যই হাসিনা লন্ডনে বসে আছেন’

ভয়াবহ অস্থির হয়ে উঠেছে দেশের চালের বাজার : বিএনপি
সরকারের টাকা পাচারের তদন্ত চলছে : রিজভী
