যমুনার পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপরে
AmaderBrahmanbaria.COM
জুলাই ৭, ২০১৭
---
জামালপুর প্রতিনিধি : উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। শুক্রবার সকালে জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
যমুনার পানি বাড়ায় ইসলামপুর উপজেলার কুলকান্দি, পাথর্শী, বেলগাছা, চিনাডুলী ও দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি এবং চুকাইবাড়ি ইউনিয়নের কমপক্ষে ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম এহছানুল মামুন জানিয়েছেন, বন্যা মোকাবিলায় আমাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে। বন্যা কবলিত এলাকায় আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
জোয়ারের পানিতে কক্সবাজারে ৪০ গ্রাম প্লাবিত
খুলনা বিএনপি নেতার সহকারীও মারা গেলেন, ১ জন আটক
ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত

চাঁপাইনবাবগঞ্জে ১৪৪ ধারা জারি, অবরুদ্ধ জঙ্গি আবুসহ স্ত্রী সন্তান
‘বিএনপি নির্বাচনী পরিবেশ তৈরি করতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে’

ঘাটাইলে বাস খাদে পড়ে নিহত ৭
‘নির্বাচনকালীন আদর্শ সরকার হলেই নির্বাচনে যাবে বিএনপি ‘
হবিগঞ্জে চেয়ারম্যানের অন্য রকম ‘ত্রাণ বিতরণ চক্র’