বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়ে লাশ হয়ে ফিরলেন সাজ্জাদ
AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১১, ২০১৫
---
রাজধানীর বনানী এলাকায় গতকাল মঙ্গলবার রাতে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তাঁর নাম সাজ্জাদ হোসেন (২১)। তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
সাজ্জাদের বন্ধু মুন্না জানান, সাজ্জাদের বাসা লালবাগের বাগ মসজিদ এলাকায়। গতকাল রাত সাড়ে ৮টার দিকে তাঁরা পাঁচ বন্ধু পাঁচটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। সাড়ে ৯টার দিকে বনানী এলাকায় বালুবাহী ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন সাজ্জাদ। আহত অবস্থায় তাঁকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুবৃত্বদের হামলায় পুলিশসহ আহত ৭ হাতকড়া সহ আসামীর পলায়ন
আশুগঞ্জে শ্রমিকের লাশ উদ্ধার
আশুগঞ্জে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
আশুগঞ্জে মুক্তিযোদ্ধার জায়গা দখলের অভিযোগ,থানায় জিডি

আশুগঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে আহত ৫
অনলাইনে আয় করতে চান ?
র্যাবের অভিযানে মাদক উদ্ধার