সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

রাখাইনে এক সপ্তাহে ১৬টি মসজিদ ধ্বংস করল মিয়ানমার সরকার

মিয়ানমারের কর্তৃপক্ষ রাখাইন প্রদেশে মাত্র এক সপ্তাহে ১৬টি মসজিদ ধ্বংস করেছে।
ব্রিটেনের সাপ্তাহিক ইংলিশ নিউজ-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশে ডিসেম্বর মাসের শুরুতে ১৬টি মসজিদ ধ্বংস করা হয়েছে।

ব্রিটেনের এই সংবাদ সংস্থা রাখাইন রাজ্যের মুসলিম অধিবাসীর নিকট থেকে এই সংবাদ সংগ্রহ করেছে। এই রিপোর্টে বলা হয়েছে: এখনও মিয়ানমারে মুসলমানদের বাড়ী ও পবিত্র স্থানসমূহ ধ্বংস করার অব্যাহত রয়েছে এবং অথচ মিয়ানমার সরকার এব্যাপারে কোন ভ্রæক্ষেপ করছে না।

আরও : রাস্তায় দাঁড়ানোর সৎ সাহস বিএনপির নেই : কাদের

এছাড়াও ৭ম ডিসেম্বর মিয়ানমারের বেকটা শহরে মুসলমানদের উদ্বাস্তু ক্যাম্পে অগ্নিসংযোগ ঘটেছে। এখনও পর্যন্ত এই অগ্নিসংযোগের কারণ এবং ক্ষতির পরিমাণ ঘোষণা করা হয়নি।

মিয়ানমার সেনাবাহিনীর অন্তর্গত নিরাপত্তা বাহিনী রাখাইন রাজ্যের নাবাওয়ারা গ্রামের মুসলমানদের ৪টি বাড়ীতে আগুন লাগিয়েছে এবং শিশুদেরকে স্কুলে যাওয়া থেকে বঞ্চিত করত। সূত্র : ইকনা

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

মেয়ের গায়ে হাত তুলবেন না হ্যারি, এমন প্রত্যাশা ছিল মেগানের বাবার

বিশ্বকাপে রাশিয়ান তরুণীদের সে ক্স নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

৩০০ কোটি টাকা ব্যয়ে আইফেল টাওয়ারে বুলেটপ্রুফ বেষ্টনী

ফ্রান্সে সুপারমার্কেটে ‘আল্লাহু আকবর’ বলে দুইজনকে ছুরিকাঘাত তরুণীর

ভাতিজা করল ‘ইভটিজিং’, গণধোলাইয়ে নিহত চাচা!