আশুগঞ্জে তালশহরে মঈন উদ্দিন গ্রন্থাগারের শুভ উদ্বোধন
আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জের তালশহরে মঈন উদ্দিন গ্রন্থাগারের উদ্বোধন হয়েছে। শনিবার বিকেলে গ্রহস্থগারটি উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব্ মোঃ মঈন উদ্দিন মঈন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন।
শনিবার বিকেলে আশুগঞ্জের তালশহর (পশ্চিম পাড়ায়) প্রাইম-প্রি-ক্যাডেট স্কুলের মাঠে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এর উদ্ভোধন করেন তারা। অনুষ্ঠানে তালশহর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিঃ সহ-সভাপতি ফাইজুল্লাহ শিশুর মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব্ মোঃ মঈন উদ্দিন মঈন,
আরও : শিক্ষকরা কঠোর আন্দোলনের পথে এমপিও’র দাবিতে
বিশেষ অতিথি আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন, তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফেজ রকিবুল হাফেজ রাসেল, মঈন উদ্দিন গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ইখতিয়ার উদ্দিন স্বপন, আশুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলী লীগের সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সজিবুর রহমান, ছাত্রলীগ নেতা রাসেদুজ্জামান রনি, রিফাদ সিকদার প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাইম-প্রি-ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল আমিনুল ইসলাম খোকন ও সার্বিক পরিচালনা করেন তালশহর ইউনিয়ন যুবলীগ নেতা তফসিরুল ইসলাম।
এ জাতীয় আরও খবর
আশুগঞ্জের দক্ষিণ তারুয়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সম্মানে ইফতার মাহফিল
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আ.লীগে মনোনয়ন প্রত্যাশি এ্যাড. কামরুজ্জামান আনসারি ঈদ শুভেচ্ছা
আশুগঞ্জে ইউএনও হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি পুকুরে অবৈধ ভরাট কাজ









