সোমবার, ২০শে মার্চ, ২০১৭ ইং ৬ই চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের ওয়েবসাইট উদ্বোধন

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ১২, ২০১৬

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার সকালে জেলাপুলিশের ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের সম্মেলণ কক্ষে ওয়েবসাইটটির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ এর চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম। এ সময় তিনি বলেন, সরকার পুলিশরে কল্যানে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহন করছে। ওয়েবসাইটটির উদ্বোধনের ফলে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও সেবা সম্পর্কে মানুষ সহজেই জানতে পারবে। অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, এএসপি হেডকোয়ার্টার রাজন কুমার দাস সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

www.brahmanbaria.police.gov.bd