বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড

---
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির মঙ্গলবারের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহের দিকে ছুটছে স্বাগতিক ইংল্যান্ড। টসে হেরে ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করে ইংল্যান্ড। ৬.৪ ওভারে দুই ইংলিশ উদ্বোধনী ব্যটসম্যান মাত্র ৩১ রান সংগ্রহ করেন। এরপর হাত খুলে খেলতে থাকেন অ্যালেক্স হেলস ও জেসন রয়। দলীয় ৩৭ রানে রয় আউট হয়ে ফিরে গেলে ক্রিজে আসেন নির্ভরযোগ্য ইংলিশ ব্যাটসম্যান জো রুট।
এরপর হেলস ও জো রুট দুজনেই দ্রুতগতিতে রান তুলতে থাকেন। হেলস ব্যক্তিগত ৫৬ রানে বিদায় নিলে ক্রিজে আসেন অধিনায়ক ইয়ন মরগান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ২৪.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান। ক্রিজে অপরাজাতি আছেন রুট (৪৮) ও মরগান (১৩)।
ইংল্যান্ডের কার্ডিফে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
গ্রুপ-এ এর এই ম্যাচটির সঙ্গে বাংলাদেশের ভাগ্যও জড়িয়ে আছে। টাইগারদের সেমি ফাইনালের স্বপ্ন পূরণ করতে হলে এই ম্যাচে নিউজিল্যান্ডকে হারতেই হবে।



মধুচন্দ্রিমায় কোথায় যাবেন মেসি-আন্তোনেল্লা?