পূর্ববর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো : আইজিপি
পরবর্তী ট্রাম্পের মন্তব্যে চীনের গভীর উদ্বেগ
পুলিশ সদস্য শের আলীর কান্না, কাঁদাচ্ছে সারাদেশকে
Amaderbrahmanbaria.com : - ১২.১২.২০১৬
একজন পুলিশ সদস্যের কান্না কাঁদাচ্ছে পুরো দেশকে। পুলিশ সদস্যের মানবিকতা সোশাল মিডিয়ার মানুষদের ব্যাপকভাবে নাড়া দিয়েছে।
শের আলী নামের এই পুলিশ সদস্যের ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সোশাল মিডিয়ার বিভিন্ন স্থানে। আসলে কী হয়েছিল?
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার পানিরছড়া এলাকায় ১১ ডিসেম্বর যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসের নিচে অন্যান্য যাত্রীদের সাথে তিন ঘণ্টা চাপা পড়ে থাকে ছোট্ট একটি শিশু। অনেক চেষ্টার পর সেনাবাহিনীর সহযোগিতায় রক্তাক্ত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের নেওয়ার জন্য দৌঁড়ানো শুরু করে দেন স্থানীয় বাসিন্দা পুলিশ সদস্য শের আলী।
অপরিচিত এই শিশুটির জন্য তখন চিৎকার করে কাঁদতে থাকেন চট্টগ্রাম ডিবি পুলিশে কর্মরত শের আলী। শের আলীর কান্না দেখে উপস্থিত হাজার হাজার জনতাও তখন চোখের পানি ধরে রাখতে পারেননি।
যমুনা টেলিভিশনের সাংবাদিক ইমরুল কায়েসের তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এস এম হানিফ লিখেছেন, ‘হাজারো স্যালুট পুলিশ শের আলীকে। তোমার মতো এক একটি শের আলী জন্ম নিক প্রতিটি ঘরে ঘরে। শের আলী ভাইয়েরাই আমাদের মানবতা শিখিয়ে দেন। তার মতো লোকরা আমাদের মানবতার শিক্ষক। ‘
উল্লেখ্য, রশিদনগরে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চারজন নিহত হন। আহত হন ২৫ জনের বেশি।
আরও খবর
-
বাঘকে বালিশ বানিয়ে ঘুম! (ভিডিও)
অনলাইন ডেস্ক : রাতে নরম বালিশ হলে ঘুম ভাল হয়। কিন্তু তাই বলে মাথার নিচে...
-
জাপানে পাঁচ লাখ কিশোর-যুবক ঘর থেকে বের হয় না!
নিউজ ডেস্ক : জাপানে সমাজ থেকে দূরে রয়েছে পাঁচ লাখেরও বেশি কিশোর ও যুবক। তারা...
-
১৩ বছর ধরে ফ্রিজে রাখা জরায়ুর সাহায্যেই দিলেন সন্তানের জন্ম
অনলাইন ডেস্ক : শৈশবে ফ্রিজে রাখা জরায়ুর সাহায্যে মা হলেন ২৪ বছর বয়সী তরুণী মোয়াজা...
-
খিলক্ষেতে একই পরিবারের তিনজন গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেতের বেল্লা এলাকায় আজ শনিবার ভোরে দুর্বৃত্তের গুলিতে একই পরিবারের তিনজন...
-
মাটির নিচে ১৮ তলা শহর, হাজার বছর পুরোনো!
মাটির নিচে ১৮ তলা এক শহরের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এই শহরে অন্তত...
-
শ্বাসরুদ্ধকর জেলখানা!
অনলাইন ডেস্ক : ছবিটি দেখে মনে হবে ভয়ঙ্কর দুর্যোগের পর মুহূর্তের কোন ছবি। যে যেখানে...
-
বিজয় দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম ৪৬তম বিজয় দিবস উদযাপন...
-
‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিদের এক মঞ্চে আসার আহ্বান’
নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,...
-
জীবন্ত মানুষকে কবর দেওয়াই যে উৎসবের রীতি
অনলাইন ডেস্ক : আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে, একেবারে খাঁটি খ্রিস্টান অন্তিমকৃত্য অনুষ্ঠান চলছে। চার জনের কাঁধে...