নাসিরনগর মা সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
---
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের কিপাতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার বিদ্যালয়ে শিশুদের শতভাগ উপস্থিতি ও ঝরে পড়া রোধে মা সমাবেশ ও বাষিক পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মা-বাবার উপস্থিতিতে আলহাজ্ব মোঃ ছায়েদ মিয়ার সভাপতিত্বে প্রধান শিক্ষক আনিসুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ইকবাল মিয়া । বিশেষ অতিথি ছিলেন,উপজেলা রিসোর্স কর্মকর্তা মোঃ শাহজাহান ভুইয়া,সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল আলম,মাহবুবুর রহমান ও মকবুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমীর আলী ভুইয়া। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
নাসিরনগরে এবার ১৩৯টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে

ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের ছয়শতাধিক শিক্ষার্থী দুর্নীতিবিরোধী শপথ নিয়েছে


নাসিরনগরে দূর্গাপূজার উদ্বোধন করলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
নাসিরনগরে ওষুধ ভেবে কীটনাশক পানে শিশুর মৃত্যু
নাসিরনগর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণ
নাসিরনগরে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু
